চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা আগে, সবার আগে বাংলাদেশ: সুষমা

পান্থ রহমানপান্থ রহমান
১২:৫৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা প্রাধান্য পায়, আর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রাধান্য পায় সবার আগে ।

সোমবার সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ভারতের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করার পর বক্তৃতায়  এ কথা বলেন সুষমা স্বরাজ।

এসময় চলমান সম্পর্ক আরও উন্নত করতে দুই দেশের নেওয়া পদক্ষেপগুলোর কথাও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

আনুষ্ঠানিক বক্তৃতা পর্বের শুরুতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান জানান সুষমা স্বরাজ। দুই দেশের বন্ধুত্বকে ভিন্ন মাত্রা দেওয়ার কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুই আনুষ্ঠানিক কিংবা কৌশলগত নয়, বরং আত্মীয়তার।

বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর যখন আমাকে বলা হয়েছিল কোন দেশ সফর করবেন, তখন আমি সবার আগে বাংলাদেশের নাম বলি।

একইদিন বাংলাদেশের পররাষ্ট্র, স্বাস্থ্য এবং পরিবেশমন্ত্রীসহ ভারতীয় হাইকমিশনের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুষমা স্বরাজ।

Reneta

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির’র কথা স্মরণ করিয়ে দিয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দুই দেশের সম্পর্ককে ‘সোনালী অধ্যায়’ হিসাবে আখ্যায়িত করেন। পরে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাত উন্নয়নে ভারতের নেওয়া ১৫টি প্রকল্প উদ্বোধন করেন অতিথিরা।

রোববার দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের সুষমা স্বরাজ। দুপুরে বিশেষ বিমানযোগে তিনি ঢাকা পৌঁছান। সুষমা স্বরাজকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেন। প্রতিটি বৈঠকেই তিনি রোহিঙ্গা ইস্যু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ভারত সম্পর্কসুষমা স্বরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT