চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কেউ ‘শশাঙ্ক মনোহর’ হতে চায় না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২৬, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খবর হচ্ছিল আইসিসির চেয়ারম্যান পদে লড়তে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি। তবে এ দফায় ভারত থেকে কেউ শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হতে ইচ্ছা না দেখানোয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার ভালো সম্ভাবনা জেগেছে ইংল্যান্ডের কলিন গ্রেভসের।

কে হবেন মনোহর পরবর্তী আইসিসি প্রধান? জানা যাবে সাউথ আফ্রিকার কেপ টাউনে ২৪-২৭ জুলাইয়ের বার্ষিক সভার পর। হতে পারে সেটা অনলাইন সভা কিংবা এরইমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে হতে পারে উপস্থিত সভাও।

যদিও একই দেশ থেকে পরপর আইসিসি প্রধান হওয়া যাবে না এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবুও বিসিসিআই এ মুহূর্তে কাউকে আন্তর্জাতিক ক্রিকেট প্রধান করতে চাইছে না। এতে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে ভয়ে বোর্ডটির চোখ পরবর্তী আইসিসি চেয়ারম্যান পদের দিকে।

আবার পরপর দুবার ভারত থেকে চেয়ারম্যান হওয়াটা অন্য দেশগুলোও ভালো চোখে দেখবে না বলেই মনে করেন বিসিসিআইয়ের সাবেক এক কর্মকর্তা।

ভালো একজন যোগ্য প্রার্থী খুঁজে বের করাও সহজ কাজ নয়। আইসিসি প্রধানের পদে লড়তে হলে প্রার্থীকে অন্তত আইসিসির একটি সাধারণ সভায় অংশগ্রহণ করতে হবে। একইসঙ্গে চেয়ারম্যান হওয়ার পর কোনো দেশের বোর্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারবেন না। ভারত থেকে কেবল তিনজনের এ যোগ্যতা আছে- বিসিসিআইয়ের বর্তমান প্রধান সৌরভ গাঙ্গুলি, সাবেক দুই প্রধান এন শ্রীনিবাসন ও অনুরাগ ঠাকুরের।

আপাতত সৌরভের বিকল্প বিসিসিআইয়ের হাতে নেই। আর বিতর্কিত শ্রীনি ও অনুরাগ ঠাকুর অন্য কাজে ব্যস্ত থাকায় এ দুজনকেও প্রার্থী করার ইচ্ছা নেই বোর্ডটির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডচেয়ারম্যানবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬

সেনা পরিবারে বেড়ে উঠেছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশব মনে পড়ে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT