আন্তর্জাতিক

ভারতের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ভারতের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতের আজমির–‌শিয়ালদা এক্সপ্রেস। শিয়ালদা যাওয়ার পথে কানপুরের কাছে ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ২জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।

কানপুরের কাছে রুরা স্টেশনের আশেপাশে ঘটনাটি ঘটেছে।

যাত্রীরা তখন ঘুমাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আচমকা এই বিপর্যয় ঘটে। অনেকেই ওপরের বার্থ থেকে ছিটকে পড়েন।

উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয় মানুষ। রেলের পাশাপাশি স্থানীয় প্রশাসনও এগিয়ে আসে। কীভাবে এই বগি লাইনচ্যূত হল, তা এখনও জানা যায়নি।

বিষয়:ভারতে ট্রেন দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…