চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সামনে খড়কুটোর মতো উড়ে গেল সাউথ আফ্রিকা। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে ইনিংস এবং ২০২ রানে কোহলিদের সামনে হার মানল প্রোটিয়ারা। সিরিজের তিন টেস্টেই তাদের হেলায় হারিয়ে ৩-০তে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করল স্বাগতিক ভারত।

এই জয়ের ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ১২০ পয়েন্ট পেল ভারত। মোট ২৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল তারা।

ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস ১৬২তেই শেষ। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। ১৩২ রানেই তৃতীয় দিন ৮ উইকেট চলে যায়। চতুর্থ দিন জয়ের জন্য ভারতের দরকার মাত্র ‍দুই উইকেট। আর ইনিংস হার বাঁচাতে প্রোটিয়াদের করতে হত ২০৩ রান।

মঙ্গলবার দিনের প্রথম দুই ওভারেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। এক রান যোগ করে আউট হয়ে যায় প্রোটিয়া দুই ব্যাটসম্যান। অর্থাৎ, ১৩৩ রানেই শেষ।

এই নিয়ে কোহলির নেতৃত্বে ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জিতল ভারত। আর সাউথ আফ্রিকা দলকে এই প্রথম হোয়াইটওয়াশ করল বিরাটের দেশ।

মোহাম্মদ সামির নেতৃত্বে ভারতের বোলিং যেমন প্রোটিয়ারা সামলাতে পারেনি, তেমন ব্যাটিং সামলাতেও নাজেহাল হয়েছে। এই সিরিজে সামি নিয়েছেন মোট ১৩টি উইকেট।

Reneta

সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ২০৩ রানে জেতে ভারত এবং দ্বিতীয় টেস্ট জেতে ১৩৭ রানে। ওপেনার হিসেবে রোহিত শর্মার সিরিজে ৫২৯ রান অবশ্যই এই জয়ের নেপথ্য নায়ক। উল্লেখ করতে হবে মায়াঙ্ক আগরওয়ালের নামও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT