চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশিদের বের করে দেয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশিদের শনাক্ত করে উত্তরপ্রদেশ থেকে বের করে দেয়ার নির্দেশ

বাংলাদেশিসহ অন্যান্য ‘বিদেশি’দের শনাক্ত করে দেশ থেকে বের করে দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

এই নির্দেশকে অনেকেই আসামের নাগরিক নিবন্ধন তালিকা বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)’র আরেক রূপ বলে মনে করছেন।

অবশ্য রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই পদক্ষেপ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের পুলিশের মহাপরিচালক। তার কার্যালয় থেকে সব জেলা পুলিশ প্রধানকে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে।

এই নির্বাসন প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারিতে পরিচালিত হবেও ওই নির্দেশনায় জানানো হয়েছে।

বিজেপিশাসিত রাজ্য আসামে সংশোধিত নাগরিক তালিকা নিয়ে বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশে একই ধরনের কর্মকাণ্ডের এই নির্দেশ এলো। আসামে এনআরসি ঘোষণার ফলে সেখানে চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ অধিবাসী। নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে রাজ্য থেকে বিতাড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা।

উত্তরপ্রদেশ পুলিশকে প্রতিটি জেলার উপকণ্ঠে অবস্থিত পরিবহন হাব এবং বস্তি এলাকাগুলোতে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই তার সমস্ত কাগজপত্র যাচাই করে দেখতে হবে।

Reneta

এছাড়া পুলিশকে এমন সরকারি কর্মচারিদেরও খুঁজে বের করতে বলা হয়েছে যারা ‘বিদেশিদের’ জন্য জাল দলিলাদি তৈরি করতে সহায়তা করেছেন।

এনডিটিভি জানিয়েছে, এই শনাক্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের আঙ্গুলের ছাপ নেয়া হবে। এছাড়া পুলিশের তরফ থেকে সবগুলো নির্মাণ সংস্থাগুলোকে বলা হয়েছে, তাদের অধীনে কাজ করা সব শ্রমিকের পরিচয়ের প্রমাণপত্র রাখা তাদের দায়িত্ব।

গত মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসাম এনআরসির প্রশংসা করে বলেছিলেন, প্রয়োজনে তিনি নিজের রাজ্যেও একই রকম পদক্ষেপ নেবেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আসাম এনআরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসামে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হওয়া নাগরিকের তালিকাটি অবশ্য অন্যরকম ছিল। কারণ আসামে কারা জন্মগ্রহণ করেছিলেন এবং কে বাংলাদেশ বা প্রতিবেশী অঞ্চল থেকে এসেছিলেন তা নির্ধারণের উদ্দেশ্যে হিসাবে এটি করা হয়েছিল।

যারা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একদিন আগে, অর্থাৎ ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাত পর্যন্ত আসামের বাসিন্দা ছিলেন তারা যদি ওই সময়ের মধ্যে আসামে তাদের অবস্থানের বিষয়টি প্রমাণ করতে পারেন, তাহলে এনআরসিতে তাদেরকে ভারতের নাগরিক হিসেবেই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামআসাম ইস্যুআসাম নাগরিকত্বআসামের এনআরসিএনআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার ৪৮ বছর পর সর্বোচ্চ আদালতে জাতির জনকের প্রতিকৃতি

পরবর্তী

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পরবর্তী

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT