চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘অবৈধ’ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-কাশ্মীর-ভারতের ‘অবৈধ’ সিদ্ধান্ত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এ নিয়ে লড়ার ঘোষণা দিলেন তিনি।

ইমরান খান বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারতের এ পদক্ষেপ। ভারত কাশ্মীরে জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বকে সোমবার ভারত সরকারের নেয়া সিদ্ধান্তের বিষয়টি জানাতে চান তিনি।

পাকিস্তানের পার্লামেন্টে মঙ্গলবার তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে পর্যালোচনারত বিষয়টি আমরা সাধারণ পরিষদে তুলব। প্রতিটি ফোরামে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমরা কথা বলবো… গণমাধ্যমের কাছে আমরা এটি তুলে ধরব এবং সারা পৃথিবীর মানুষকে জানাব।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, কাশ্মীরের ওপর থেকে স্বায়ত্তশাসনের অধিকার তুলে নেয়ার ফলে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই এলাকায় জনসংখ্যার কাঠামো পরিবর্তন করতে পারবে।

‘আমার ভয় হচ্ছে, (ভারত) এখন কাশ্মীরে জাতিগত নির্মূল অভিযান চালাবে। তারা স্থানীয় লোকজনকে সরিয়ে দেবে এবং অন্যদের সেখানে নিয়ে এসে তাদেরকেই সংখ্যাগরিষ্ঠ করে তুলবে। ফলে স্থানীয়দের তাদের দাস হওয়া ছাড়া আর কিছু করার থাকবে না।’পাকিস্তান-কাশ্মীর-ভারতের ‘অবৈধ’ সিদ্ধান্ত

Reneta

ভারতের সংবিধানে যে অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া হয়েছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির একদিন পরও কাশ্মীর পুরো বিশ্ব থেকে বিছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ভারতের অংশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে, যার ফলে গত কয়েক দশকে কয়েক হাজার মানুষ মারা গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য পাকিস্তানকে সবসময়ই অভিযুক্ত করে ভারত, যা বরাবরই নাকচ করে আসছে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবি, তারা শুধু জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণকে নৈতিক আর কূটনৈতিক সমর্থন দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর সংকটপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে: ট্রাম্প

মে ১৪, ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মার্কিন নিষেধাজ্ঞা, আইনি জয় আলবানিজের

মে ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT