চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই দুই নেতা একে অপরের প্রশংসা করে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন।

আজ (১৪ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প এই সফরকে ইতিহাসের অন্যতম বৃহৎ শীর্ষ সম্মেলন হিসেবেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা।  স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল ও অস্থির। এ সময় দুই পরাশক্তির মধ্যে সহযোগিতা বিশ্বে স্থিতিশীলতা আনতে পারে।

চীনা প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডাইডস ট্র্যাপ এড়িয়ে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে পারবে? আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব? আমাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত। একজনের সাফল্য অন্যজনের জন্য সুযোগ তৈরি করতে পারে।

ট্রাম্পও শি জিনপিংয়ের প্রশংসা করে তাকে মহান নেতা হিসেবে অভিহিত করে বলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারা আমার জন্য বড় সম্মানের। আমরা বন্ধু, আর আপনার মতো একজন নেতার বন্ধু হতে পারাটা গৌরবের বিষয়। দুই দেশের মধ্যে যখনই কোনো জটিলতা তৈরি হয়েছে, তখন দুই নেতা সরাসরি আলোচনার মাধ্যমে তা সমাধান করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এই সফরে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে এসেছেন। ট্রাম্প বলেন, আপনাকে সম্মান জানাতেই আমি বিশ্বের সেরা মানুষদের এখানে নিয়ে এসেছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পশি জিনপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT