চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচনা করবে ‘কেজিএফ ২’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A
নতুন সিনেমার দৃশ্য, পুরুষ অভিনেতা, কালো পোশাক পরা, পটভূমিতে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা মুক্তি পেল বৃহস্পতিবার। আর মুক্তির সঙ্গে সঙ্গেই রীতিমত হইচই ফেলে দিয়েছে ছবিটি।

সাধারণ দর্শক তো বটেই, সিনে-সমালোচকরাও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ দেখে নাকি তৃপ্তির ঢেঁকুর তুলছেন। বলছেন, কমার্শিয়াল সিনেমা এমনই হওয়া উচিত! অনেকে বলছেন, ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচনা করতে পারে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রথমদিনেই বক্সঅফিসেও তোলপাড় ফেলে দিতে পারে যশ অভিনীত ছবিটি। পুরো বিশ্বে দশ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।। ইতিমধ্যেই ছবিকে ব্লকবাস্টার হিটের তকমা দিয়েছেন বহু চলচ্চিত্র বিশেষজ্ঞ।

বড় খবর হলো নির্মাতারা নতুন যে ঘোষণা করেছেন তাতে আবারও অপেক্ষায় দিন গুনতে শুরু করবেন সিনেপ্রেমীরা! কারণ এবার আসতে চলেছে ‘কেজিএফ’ এর তৃতীয় পর্ব।

সকাল থেকে বহু দর্শক দেখে ফেলেছেন ‘কেজিএফ ২’। প্রশান্ত নীল পরিচালিত এই ছবি দুর্দান্ত তো বটেই, অসামান্য পারফর্মেন্স করেছেন যশ, রাবিনা ট্যান্ডনরা। কিন্তু ছবিতে সকলের নজর কেড়েছেন ‘ভিলেন আধিরা’ ওরফে সঞ্জয় দত্ত। ‘কেজিএফ ৩’ যে আসতে চলেছে তার আভাস ছবির শেষেই নাকি দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। যা দেখে রীতিমতো উচ্ছসিত দর্শক। সোশ্যাল সাইটে খবরটি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এদিকে ‘কেজিএফ ২’ এর টিকেট নিয়ে রীতিমত হুড়োহুড়ির খবর কারো অজানা নয়। মুক্তির আগে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছিলেন, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর অগ্রিম টিকিট। মুম্বাইতে ছবিটির একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হলেও, দিল্লিতে সেই অংকটা ১৮০০ থেকে ২০০০ রুপি ছাড়িয়ে যাচ্ছে।

যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

ট্যাগ: কেজিএফ ২তামিলতেলেগুমালায়ালামযশসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ সুদানে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

পরবর্তী

ইমরান খানকে কমেডি শো’র উপস্থাপক হতে বললেন প্রাক্তন স্ত্রী

পরবর্তী
প্রাক্তন স্বামী-স্ত্রীর হাস্যোজ্জ্বল সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে কমেডি শো'র উপস্থাপক হতে বললেন প্রাক্তন স্ত্রী

দুটি ব্যক্তির ছবি, একজন নারী ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালালাকে আরিফের চিঠি পৌঁছে দেবে জার্মানীর পাকিস্তান হাইকমিশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT