চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন অক্ষয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
অক্ষয় কুমার

প্রস্থেটিক মেকআপ এক্সপার্টরা নায়ক থেকে অক্ষয় কুমারকে রীতিমতো ভয়ানক পশু বানিয়ে দিয়েছে। চেহারাই বদলে গেছে তার ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে। আর এসব করতে গিয়ে অক্ষয় কুমারের নামের পাশে জুড়েছে নতুন খেতাব। তিনি এখন ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন।

অক্ষয় কুমার যখন জানিয়েছিলেন যে ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রচুর মেকআপ করবেন, তখনও ভক্তরা তেমন গুরুত্ব দেননি বিষয়টি। কিন্তু ট্রেলার দেখে রীতিমতো চমকে গেছেন সবাই।

আর চমকে যাওয়ার মতো এই লুক তৈরি করতে তাকে প্রতিদিন চার ঘণ্টা মেকআপ করতে হতো। আর নিখুঁতভাবে এই মেকআপ ফুটিয়ে তুলতে কর্তৃপক্ষের গুণতে হয়েছে প্রচুর অর্থ। ফলে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি।

ছবিতে অক্ষয় কুমারের চরিত্রের নাম ‘দ্য ক্রো ম্যান।’ ভয়ানক এই চরিত্রটির দুটি ডানাও আছে। চরিত্রটি সম্পর্কে অক্ষয় বলেন, ‘চ্যালেঞ্জিং এই চরিত্রের ধকল আমার শরীরের ওপর দিয়ে গেছে। তবে এসব ত্যাগ এবং ব্যথা বিফলে যায়নি। আমার চরিত্রের জন্য চার ঘণ্টা সময় ব্যয় করতে হতো প্রস্থেটিক মেকআপের পেছনে, আর দেড় ঘণ্টা লাগতো মেকআপ তুলতে। আমার পুরো ক্যারিয়ারে এত মেকআপ করিনি।’

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা ‘রোবট’। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরাম’ । এ সিনেমার সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান।

‘টু পয়েন্ট জিরো’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। চলতি বছরের ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস

My look in #2Point0 is nothing short of a technological wonder! Watch to know how it was brought to life.@2Point0Movie @shankarshanmugh @DharmaMovies @LycaProductions #2Point0FromNov29 pic.twitter.com/NfUfUPb2L1

— Akshay Kumar (@akshaykumar) November 16, 2018

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারএস শঙ্করটু পয়েন্ট জিরোরজনীকান্তরোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT