দু’দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকে সামনে রেখে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে মনোহর পারিকরের এই সফর। তিনি বেলা এগারোটার পর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
আজ বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর।
বৃহস্পতিবার মনোহর পারিকর চট্টগ্রামে যাবেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে ফিরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।







