চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বিজেপির নেতানেত্রীরা: তৃণমূল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ডুমুরজলায় বিজেপি আয়োজিত এক সভার মঞ্চে বিজেপির নেতানেত্রীরা ভারতীয় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সেসময় মঞ্চে ছিলেন কমপক্ষে দু’জন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রাও।

ঘটনার নিন্দা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্থান টাইমস বাংলার।

টুইটারে সেই জাতীয় সঙ্গীতের পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘যাঁরা দেশভক্তি এবং জাতীয়তাবাদের জ্ঞান দেন, তাঁরা ঠিকভাবে আমার জাতীয় সংগীত গাইতেও পারেন না। এটা সেই দল, যারা ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে। লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি ক্ষমা চাইবেন?’ সঙ্গে ‘জাতীয় সংগীতের অবমাননা করেছে বিজেপি’ (#BJPInsultsNationalAnthem) ট্যাগও যোগ করেন অভিষেক।

Those preaching about Patriotism & Nationalism can’t even sing our National Anthem correctly.

This is the party which claims to uphold India’s honour and pride! SHAMEFUL!

Will @narendramodi @AmitShah @BJP4India apologise for this “Anti-National” Act?#BJPInsultsNationalAnthem pic.twitter.com/fgdCEMPisk

— Abhishek Banerjee (@abhishekaitc) January 31, 2021

রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভা ছিল। সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন অমিত শাহ। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। গেরুয়া শিবিরে যোগদানের পর প্রথম জনসভায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারাও। সেই সভা থেকে বিজেপি নেতাদের ভারতীয় জাতীয় সংগীত গাওয়ার ভিডিও টুইট করেন অভিষেক। সেই ভিডিওয় জাতীয় সংগীতের প্রথমের দিকের কিছুটা অংশ শোনা যায়নি। ভিডিওতে জাতীয় সংগীতের শেষ স্তোত্রের শুরুতে ‘জনগণ মঙ্গলদায়ক’-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গাইতে শোনা যায়। আর তা নিয়েই সরব হয়েছে তৃণমূল।

অভিষেকের পাশাপাশি টুইটে বিজেপিকে ‘টুরিস্ট গ্যাং’ হিসেবে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আজ বাংলার দেশভক্ত মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত ভুলভাবে গেয়ে দেশকে অপমান করেছেন। এই ভাবেই বিজেপির নেতাদের লোক দেখানো জাতীয়তাবাদ প্রকাশ্যে আসছে! এই অপমান দেশ মেনে নেবে না! তাঁদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে!’

Reneta

যদিও তৃণমূলের অভিযোগে আমল দিতে রাজি নয় গেরুয়া শিবির। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, হাস্যকর দাবি করছে তৃণমূল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nরবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভা ছিল। সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন অমিত শাহ। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। গেরুয়া শিবিরে যোগদানের পর প্রথম জনসভায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারাও। সেই সভা থেকে বিজেপি নেতাদের ভারতীয় জাতীয় সংগীত গাওয়ার ভিডিও টুইট করেন অভিষেক। সেই ভিডিওয় জাতীয় সংগীতের প্রথমের দিকের কিছুটা অংশ শোনা যায়নি। ভিডিওতে জাতীয় সংগীতের শেষ স্তোত্রের শুরুতে 'জনগণ মঙ্গলদায়ক'-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গাইতে শোনা যায়। আর তা নিয়েই সরব হয়েছে তৃণমূল।\r\n\r\nঅভিষেকের পাশাপাশি টুইটে বিজেপিকে ‘টুরিস্ট গ্যাং’ হিসেবে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। টুইটারে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আজ বাংলার দেশভক্ত মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত ভুলভাবে গেয়ে দেশকে অপমান করেছেন। এই ভাবেই বিজেপির নেতাদের লোক দেখানো জাতীয়তাবাদ প্রকাশ্যে আসছে! এই অপমান দেশ মেনে নেবে না! তাঁদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে!’ \r\n\r\nযদিও তৃণমূলের অভিযোগে আমল দিতে রাজি নয় গেরুয়া শিবির। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, হাস্যকর দাবি করছে তৃণমূল।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক","এইচটি বাংলা"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2021/01/bjp-westbengle.jpg","width":603,"height":350},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}