বিনোদন

‘ভারতীয় ছবি প্রদর্শন হলে শিল্পীরা না খেয়ে মরবে’

‘ভারতীয় ছবি প্রদর্শন হলে শিল্পীরা না খেয়ে মরবে’

দেশীয় চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে ভারতীয় চলচ্চিত্র আমদানি বন্ধের দাবি জানিয়েছে চলচ্চিত্রকর্মীরা। বিএফডিসির সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

বুধবার এফডিসিতে সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিবাদ এবং দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে প্রযোজক, পরিচালক, শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা মানববন্ধন করেন। তাদের অভিযোগ, বার বার অনুরোধের পরও দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধে উদ্যোগ নিচ্ছে না সরকার।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্র প্রদর্শনীর পুরো প্রক্রিয়ার উপর আমাদের আন্দোলন। ছবি আমদানি রপ্তানির ব্যবস্থা যদি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটা যেন সমতার ভিত্তিতে হয়। আমরা যেন এ চুক্তির মাধ্যমে আমাদের চলচ্চিত্রের স্বার্থ না হারায়। অামাদের চলচ্চিত্র যেন ধ্বংস না হয়।‘ভারতীয় ছবি প্রদর্শন হলে শিল্পীরা না খেয়ে মরবে’

ঢালিউডের কিং খান শাকিব খান মানববন্ধনে বলেন, আমার বিশ্বাস আজকের এই কর্মসূচির পরে সরকার অবশ্যই আবার নতুন করে বিষয়টা বিবেচনা করবে এবং বিষয়টা নিয়ে ভাবনেন কারণ ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে শুধু দেশীয় চলচ্চিত্র ধ্বংস করবে।

জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহার ঝন্টু বলেন, ভারতীয় চলচ্চিত্র যদি আসা শুরু হয় তাহলে আমাদের চলচ্চিত্র এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তাহলে কি দরকার ভারতীয় চলচ্চিত্র ছবিগুলো রিলিজ দেয়ার।‘ভারতীয় ছবি প্রদর্শন হলে শিল্পীরা না খেয়ে মরবে’

চলচ্চিত্র কর্মীরা অভিযোগ করেন, ভারতের মানহীন ছবি এ দেশে আমদানি করা হলেও বাংলাদেশের মানসম্পন্ন চলচ্চিত্রও সে দেশে প্রদশর্নীর সুযোগ দেওয়া হচ্ছে না।

চিত্রনায়ক ড্যানি বলেন, ভারতীয় সিনেমা চললে আমাদের দেশের শিল্পীরা কাজ করছে তারা সবাই না খেয়ে মরবে। তাহলে আমাদের লক্ষ পরিবারকে বাঁচাতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রকর্মীরা।

বিষয়:বলিউড শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…