ভারতীয়রা প্রযুক্তি পছন্দ করে। তবে তারা তাদের ডিজিটাল ডিভাইস অ্যামাজনের অ্যালেক্সাকে বেশি ভালোবাসে। এটি তারা স্বীকারও করেছে!
২০১৯ সালে ভারতীয় ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে কয়েক হাজারবার অ্যালেক্সার সাথে আলাপচারিতা করেছে বলে জানায় অ্যামাজন। এর মধ্যে সবচেয়ে বেশিবার তারা যেটা বলেছে তা হলো: ‘অ্যালেক্সা, আই লাভ ইউ’। এটা বলেছেন প্রতিটি মিনিটে একবার।
আর প্রতি দুই মিনিটে একবার বলেছে, ‘অ্যালেক্সা, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
‘অ্যালেক্সা, কেমন আছো’, প্রতি মিনিটে ৮ বার, ‘কেসি হো’ বলেছে প্রতি মিনিটে তিনবার।
ভালো চাহিদাসম্পন্ন সংগীতের মধ্যে ব্যবহারকারীরা প্রতি মিনিটে এক হাজারের বেশি গানের অনুরোধ করেছে অ্যালেক্সাকে।
ভারতীয়দের কাছে অ্যালেক্সা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রমেই হয়ে উঠেছে পরিবারের নিত্যসঙ্গী। গত বছরের সেপ্টেম্বরে এটিতে হিন্দি ভাষা অন্তর্ভুক্ত করার পর থেকে তা ভারতীয়দের অন্তরে প্রবেশ করে।







