আদালত

ভারতীয় তিন টিভি চ্যানেল বন্ধ চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল

ভারতীয় তিন টিভি চ্যানেল বন্ধ চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল

বাংলাদেশে  প্রচারিত ভারতীয় তিন টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজের রায়ের বিরুদ্ধে আজ সোমবার আপিল করা হয়েছে।

রিটকারি আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন,  রিট খারিজের রায়ের বিরুদ্ধে আজ আপিল করেছি এবং চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করেছিলাম। তবে আজ শুনানি না হলেও পরে হবে।

গত ২৯ জানুয়ারি এ সংক্রান্ত রিটের উপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  রিটটি খারিজ করে  দেন।

বিষয়:টিভি চ্যানেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…