চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের মন জয় করে এগিয়ে চলেছে এটিএন বাংলা: স্পীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A
এটিএন বাংলা ২৪ বছর উদযাপন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ছাব্বিশ বছর পার করে সাতাশ বছরে পদার্পণে এটিএন বাংলা আজ বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেল। ছাব্বিশ বছরের পরিক্রমায় বাংলাদেশের মানুষের মন জয় করেছে এটিএন বাংলা। মানুষের আস্থা অর্জন করা এটিএন বাংলার সবচেয়ে বড় সফলতা। মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চ্যানেলটি আগামী দিনেও এভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার। 

স্পীকার আজ রাজধানীর কারওয়ান বাজারস্থ এটিএন বাংলা অফিসে ‘এটিএন বাংলার ২৬ বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষনীয়। এখন অনেক প্রতিযোগিতামূলক পরিবেশে চ্যানেলগুলোকে কাজ করতে হয়। এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে দর্শকদের মন জয় করে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এটিএন বাংলা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে।

Banglabid

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে এটিএন বাংলাসহ সকল টিভি চ্যানেলকে প্রস্তুত হতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভূমিকা রাখছে।

এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ববর্গ, এটিএন বাংলার কলাকুশলীবৃন্দ ও অন্যান্য গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএন বাংলাটিভি চ্যানেলস্পীকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা দাবিতে হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের ধর্মঘট

পরবর্তী

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন মেন্ডি

পরবর্তী
মেন্ডি ফুটবল খেলোয়াড় হিসেবে মাঠে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন মেন্ডি

ব্যাংকে ডাকাতি করার জন্য অস্ত্রধারী ডাকাতরা আক্রমণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থিত বুদ্ধির জোরে ব্যাংক ডাকাতি রুখে দিলেন ক্যাশিয়ার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT