ক্রিকেট

ভারতকে লড়াইয়ে ফেরালেন কোহলি-অক্ষর

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের ব্যাটে বিপদ কাটিয়ে উঠেছে ভারত। বার্বাডোজে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে রোহিত শর্মার দল।

ব্রিজটাউনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্য প্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিত শর্মাকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে। পরে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন সূর্যকুমার যাদব (৩)।

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারত-সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…