চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার উল্লাসে মেতে উঠেছেন, দক্ষিণ আফ্রিকা দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারবানে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬১ রানে হার দেখেছিল সাউথ আফ্রিকা। গেবেখায় ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ত্রিস্তান স্টাভসের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। জয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল সাউথ আফ্রিকা।

সেন্ট জর্জেস পার্কে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১২৪ রান তোলে সূর্যকুমার যাদবের দল। জবাবে নেমে ১ ওভার হাতে রেখে ৩ উইকেটে জিতে যায় প্রোটিয়া বাহিনী।

ভারতের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায়। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল হাল ধরেন। দলীয় ৪৫ রানে তিলক (২০ বলে ২০ রান) এবং ৭০ রানে অক্ষর (২১ বলে ২৭ রান) আউট হওয়ার পর রিংকু সিংও ক্রিজে টেকেননি। ১১ বলে ৯ রান করে ফিরে যান। পরে আর্শদীপ সিংকে নিয়ে ইনিংস শেষ করেন হার্দিক পান্ডিয়া। ৪৫ বলে ৩৯ রান করেন। ৬ বলে ৭ রান করেন আর্শদীপ।

জবাবে নেমে প্রোটিয়াদেরও বেগ পোহাতে হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ রান খরচায় চার উইকেট নেন। তবে দলের পরাজয় এড়াতে পারেননি।

চারে নামা ত্রিস্তান টেনে নেন দলকে। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া রেজা হেনড্রিক্স ২১ বলে ২৪ এবং জেরাল্ড কোয়েটজি ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিস্তানবরুণভারত-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT