ক্রিকেট

ফাইনালে জমে উঠেছে লড়াই

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের দৃশ্য, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও মধ্যবর্তী জায়গায় এসে দারুণ জবাব দিচ্ছে প্রোটিয়ারা। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলা সাউথ আফ্রিকার সংগ্রহ ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান।

ওপেনার কুইন্টন ডি কক ৩৫ ও ক্ল্যাসেন ২২ রানে অপরাজিত আছেন।

বার্বাডোজে শিরোপামঞ্চে আগে ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের তোপে চাপে পড়েছিল ভারত। অক্ষর প্যাটেলের ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলির ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়েছে ভারত।

লক্ষ্যতাড়ায় নেমে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের তোপে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল প্রোটিয়াবাহিনী। চাপ সামলে নিয়েছেন ডি কক।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭৬ রানে তুলেছে ভারত।
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের দেয়া ১৭২ রানের লক্ষ্যতাড়ায় নেমে অস্ট্রেলিয়া ১৭৩ রানে শিরোপা জিতেছিল।
বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল ভারত-সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…