চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে গম রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে ভারত তার গম রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট সংকট বিশ্বে খাদ্য ঘাটতিকে বাড়িয়ে তুলতে পারে। এমন অবস্থায় ওয়াশিংটন অন্যান্য দেশগুলিকে রপ্তানি সীমাবদ্ধ না করার জন্য উৎসাহিত করবে বলে জানিয়েছে দেশটি।

এনডিটিভি জানায়, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সোমবার নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারের একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় বলেন, আমরা ভারতের সিদ্ধান্তের প্রতিবেদনটি দেখেছি। আমরা অন্যান্য দেশগুলিকে রপ্তানি সীমাবদ্ধ না করার জন্য উত্সাহিত করছি। কারণ আমরা মনে করি রপ্তানির উপর কোনও সীমাবদ্ধতা খাদ্য ঘাটতি আরও বাড়িয়ে তুলবে।

মিস থমাস-গ্রিনফিল্ড ভারতের গম রপ্তানি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে একটি প্রশ্নের জবাবে আরও বলেন, আমরা আশা করি যে তারা অন্যান্য দেশের উদ্বেগের কথা শুনে, তারা সেই অবস্থান পুনর্বিবেচনা করবে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে এনডিটিভি জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উত্পাদক ভারত। দেশটিতে তীব্র তাপপ্রবাহের কারণে গম উৎপাদনে বিরূপ প্রভাবের সম্ভাবনাকে সামনে রেখে ভারত সম্প্রতি গম রপ্তানি নিষিদ্ধ করেছে।

গত এক বছরে বিশ্ববাজারে গমের দাম গড়ে ১৪ থেকে ২০ শতাংশ বেড়েছে। এই সিদ্ধান্তটি ভারতে গম এবং গমের আটার খুচরা মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিবেশী এবং দুর্বল দেশগুলির খাদ্যশস্যের চাহিদা মেটাতে সক্ষম হবে দেশটি।

Reneta

মার্কিন রাষ্ট্রদূত বলেন ইউক্রেন উন্নয়নশীল বিশ্বের জন্য একটি রুটির বাস্কেট ছিল। কিন্তু যখন থেকে রাশিয়া গুরুত্বপূর্ণ বন্দরগুলি অবরুদ্ধ করে বেসামরিক অবকাঠামো এবং শস্য ক্ষেত্র ধ্বংস করা শুরু করেছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ক্ষুধার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

এটি সমগ্র বিশ্বের জন্য একটি সংকট বলে মনে করেন তিনি। এ সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতযুক্তরাষ্ট্ররাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT