স্পোর্টস

ভাবনার সময় ছিলো না: মাহমুদউল্লাহ

ভাবনার সময় ছিলো না: মাহমুদউল্লাহ

তিনি যখন মাঠে নামলেন ১২তম পরপর দুই বলে মুশফিক এবং মাশরাফি’র বিদায়ে আটকে গিয়েছিলো বাংলাদেশের রানের চাকা।

স্কোর বোর্ডে রান তখন মাত্র ৭৫। ১০০ রানের মধ্যে আটকে যাওয়ারও সংশয় তৈরী হয়েছিলো।

১৫ ওভারের ম্যাচ! হাতে মাত্র ২০ বল। তাই না ভেবেই ব্যাট চালিয়েছিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের ইনিংস শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে এমনটাই জানালেন টাইগার এ অলরাউন্ডার।

তিনি বলেন, ব্যাট হাতে যখন নামলাম, খুব বেশি ওভার বাকি ছিল না। আমার তাই ভাবার সময় ছিল না। প্রথম বল থেকেই মারতে হয়েছে। এছাড়া উপায় ছিল না।

উইকেটে এসেই ১৩ ওভারের পঞ্চম বলে নেহেরাকে মাঠ ছাড়া করলেন তিনি। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন মাহমুদউল্লাহ।

হার্দিক পান্ডেকে ১৪তম ওভারে প্রথম চার বলের মধ্যে এক চার ও দুই ছয়ে বাংলাদেশের রানের চাকা ঘুরিয়ে দেন।

শেষ পর্যন্ত সাব্বিরের সঙ্গে ২০ বলে ৪৫ রানের ইনিংস। যেখানে তার একারই অবদান ৩৩ রান। ১৫ ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে ১২০ রানে।

এরপরও ১০ রান কম হওয়ার আক্ষেপ ছিলো তার কন্ঠে। শেষ পর্যন্ত ১২০ রান লড়াইয়ের জন্য যথেষ্ট হয়নি টাইগারদের জন্য। ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…