চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাগ্য’কেও পাশে চান মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২২ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: বড় মঞ্চে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই মেঘলা আকাশ। বিশ্বকাপে যখন আবারও দল দুটির মাঝে লড়াইয়ের উপলক্ষ, তখন নটিংহ্যামের আকাশ মেঘে ঢাকা। বৃহস্পতিবার খেলায় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

মাশরাফী বিন মোর্ত্তজা চাইছেন ম্যাচটা হোক। বেরসিক বৃষ্টি যদি হানাও দেয়, তা যেন উপকৃত হওয়ার পথ তৈরি করে সে চাওয়াও থাকল বাংলাদেশ অধিনায়কের।

ইংল্যান্ডের মাটিতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে নিশ্চিত হার থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল বৃষ্টি। সেই ম্যাচে অজিদের দরকার ছিল ৩৪ ওভারে ৯ উইকেটে ৯৯ রান। আশীর্বাদ হয়ে হানা দেয় বৃষ্টি! ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট ‘উপহার’ পায় টাইগাররা। সেটিকে পুঁজি করে পরে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ উঠে যায় সেমিফাইনালে।

তার আগে ২০১৫ বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার লড়াইয়ে মাঠে গড়ায়নি একটি বলও। সেই ম্যাচে এক পয়েন্ট নিয়ে পরে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বাংলাদেশ। এবারের মুখোমুখি দেখাতেও যদি বৃষ্টি হানা দেয় তা যেন ভালোর জন্যই হয়, সেটি চাওয়া মাশরাফীর।

‘চাইছি ম্যাচটা হোক। যদি ইতিবাচক চিন্তা করি এটাই হওয়া উচিত। অবশ্যই ২০১৫ সালে আমরা যে অবস্থায় ছিলাম তখন এক পয়েন্ট আমাদের জন্য অনেক সাহায্য করেছিল। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পরিষ্কারভাবে ম্যাচটি হেরে যাচ্ছিলাম। সেখান থেকে এক পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে খেলতে পেরেছি। এটি পুরো আসলে ভাগ্যের কথা। ১৭তম ওভারের সময় বৃষ্টি নেমেছিল। আর তিন ওভার খেলা হলে আমরা আউট অফ দ্য টুর্নামেন্ট। ভাগ্যের এই সহায়তা গুরুত্বপূর্ণ।’

‘আশা করি বৃষ্টি হলে যদি এক পয়েন্টও পাই, সেটি যেন আমাদের দিকে আসে। আর খেলা হলেও যেন ভাগ্য আমাদের দিকে থাকে। যেটাই হোক, যেটি বললাম, আমাদের পক্ষে যেন আসে সবকিছু। খেললেও যেন ভালো খেলি, আর যদি খেলা না হয় দুর্ভাগ্যক্রমে, সেটাও যেন আমাদের ভালোর জন্যই হয়। অবশ্যই আমি বলবো যে, আগে আমরা ম্যাচটি খেলি আর জিতে যেন দুটি পয়েন্ট পাই, সেটি হবে আমাদের দলের জন্য একটি আলাদা রকমের পরিস্থিতি বা টুর্নামেন্টে দাঁড়িয়ে থাকার জন্য আলাদা শক্তি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT