বিনোদন

ভাই হারালেন মহেশ বাবু

প্রয়াত মহেশ বাবুর ছবি, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত মহেশ বাবুর ছবি, তার স্মৃতি ও শ্রদ্ধা জানানো হচ্ছে, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেতা-প্রযোজক রমেশ বাবু মারা গেছেন। তিনি মহেশ বাবুর বড় ভাই। দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন রমেশ বাবু। তার মৃত্যুর খবরটি টুইটারে নিশ্চিত করেছে জিএমবি এন্টারটেইনমেন্ট।

রমেশ বাবুর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন চিরঞ্জীব সহ একাধিক তারকা।

রবিবার দুপুর ১২টায় মহাপ্রস্থানমে শেষকৃত্য হবে রমেশ বাবুর। করোনা আক্রান্ত হওয়ায় শেষকৃত্যে উপস্থিত থাকতে পারছেন না মহেশ বাবু।

বাজার রাওডি, মুগগুরু কোদুকুলু সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন রমেশ বাবু। ১৯৯৭ সালে অভিনয় থেকে অবসর নেয়ার পর তিনি প্রযোজনা শুরু করেন।

বিষয়:মহেশ বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…