চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দিবেন না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামািক বিজ্ঞান অনুষদভুক্ত সম্মিলিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম হওয়া শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ফেল করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরেছি।

আমরা আরো জানতে পেরেছি যে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের অভযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনো তা প্রকাশ করা হয়নি। পরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁসের অপরাধে ছয় জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রথমে বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ফল প্রকাশ স্থগিত করলেও প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে ফল ঘোষণা করে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ‘ঘ’ ইউনিটের ২৬ দশমকি ২১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এর আগের বছর এই ইউনিটে পাশের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ। এবছর ইউনিটটিতে (বিজ্ঞান শাখায় ২৪.৫৬%, মানবিকে ৪৭.৮৯%, ব্যবসায় ১৭.৯৪%) পাশ করেছে। বিগত বছরের ফল পর্যালোচনা করে দেখা যায়, এবছর পাশের হার অন্যান্য বছরের তুলনায় প্রায় দুই থেকে আড়াই গুণ বেশি। এমনকি এবারের ফলাফলে প্রথম হওয়া শিক্ষার্থীর ‘গ’ ইউনিটের পরীক্ষায় পাশই করেননি।

Banglabid

ঘ ইউনিটের পরীক্ষায় প্রথম হওয়া সেই শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা শাখা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন। অথচ তিনি বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছিলেন। ‘ঘ’ ইউনিটে তিনি বাংলায় ৩০ এর মধ্যে ৩০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৭.৩০ পেয়েছেন। অথচ গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত গ ইউনিটের পরীক্ষায় বাংলায় পেয়েছিলেন ১০.৮, ইংরেজিতে পেয়েছিলেন ২.৪০।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। এই সংবাদ ইঙ্গিত করে যে, ঘ ইউনিটের পরীক্ষায় পাশ করা কোন কোন শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়ে থাকতে পারেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখার সুযোগ এখনো রয়েছে। করণীয় এখনও শেষ হয়ে যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবে। আমরাও আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে না দিয়ে বিষয়টি শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন। তদন্ত কমিটির সুপারিশগুলো প্রকাশ করবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যার সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

অসুর শক্তির বিএনপি রাজনীতিতে থাকলে দেশে শান্তি আসবে না: কাদের

পরবর্তী

অসুর শক্তির বিএনপি রাজনীতিতে থাকলে দেশে শান্তি আসবে না: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর মর্যাদা বৃদ্ধির কথা বলে দুর্গাপূজা

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT