শিক্ষা

ভর্তি জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কার

ভর্তি জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কার

সাবিকুন্নাহার লিপি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বহিষ্কার হওয়া আকিব বিন বারী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আকিব বিন বারীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় গত ২২ মার্চ তাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

পরে গত ২৮ মার্চ আকিব বিন বারী আত্নপক্ষ সমর্থন করে লিখিত জবাব দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিব বিন বারীর জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিবেচিত হয়নি এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বিষয়:বহিষ্কার ভর্তি জালিয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…