চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনের নকশা ও ছাড়পত্র দিয়েই দায়িত্ব শেষ?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানী ঢাকায় সবসময় ভয়াবহ কোনো দুর্ঘটনার পর জানা যায় ভবনের নকশা ও নিরাপত্তা ছাড়পত্রের অনিয়মের কথা। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পরও এমন বিষয় জানা গেছে।

‘ঢাকায় বসবাসের ঝুঁকি’ নিয়ে চ্যানেল আইয়ের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে উঠে এসেছে নানা অনিয়মের তথ্য।

ওই প্রতিবেদনে জানা যায়, ভবনের নকশায় আইন ও বিধিমালার নানা শর্ত থাকলেও বাস্তবায়ন হলো কিনা, তা দেখার কেউ নেই। নতুন ভবন ব্যবহার শুরুর আগে অকুপেন্সি সার্টিফিকেট বা নিরাপত্তা ছাড়পত্র নেয়ার কথা থাকলেও সেটা নেন না ভবন মালিকরা।

একটি ভবনের নকশা এবং অগ্নিনিরাপত্তার জন্য ২০টির বেশি বাধ্যতামূলক শর্ত থাকলেও ভবন নির্মাণ শেষে সব ঠিকমতো হয়েছে কিনা তা নিশ্চিত করতে অকুপেন্সি সার্টিফিকেট নেয়া হয় না। নিরাপদ নগরী গড়ে তুলতে এই অবস্থার অবসান করতে হবে বলে আমরা মনে করি।

আমরা ইতোমধ্যে জেনেছি, বনানীর অগ্নিদগ্ধ ভবনে ১৯ তলার অনুমোদন থাকলেও হয়ে গেছে ২৩ তলা। এছাড়া গুলশানের কাঁচাবাজারের টিন শেডের নীচে থাকা ত্রিপল বাড়িয়ে দিয়েছে আগুনের ভয়াবহতা। এরকম নিয়ম না মানার সংস্কৃতি দেখা যায় রাজধানী জুড়ে। এমনটা কোনোভাবেই একটি আদর্শ নগরীর সাথে যায় না।

বিশেষজ্ঞদের সাথে একমত পোষণ করে আমরাও মনে করি, দুর্ঘটনার পর যেসব আশ্বাস মিলে, অতীতে তার বাস্তবায়ন হলে ঝুঁকির মাত্রা আজকের অবস্থায় আসতো না। তাই এ বিষয়ে যথাযথ নজরদারির মাধ্যমে ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডএফআর টাওয়ারভবনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT