সংগীত দুনিয়ায় এখন ‘রেপুটেশন’ ঝড় চলছে যেন। আর এ ঝড়ের নেপথ্যে পপ গায়িকা টেইলর সুইফট। ঝড় না বলে উপায় আছে? অ্যালবামটি আগের সব রেকর্ডকেই যে উল্টে ফেলছে এটি। সম্প্রতি ঘটেছে আরেক কাণ্ড। নিজের অ্যালবামের হার্ড কপি কিনতে লন্ডনের এক দোকানে ছুটে গেছে টেইলর সুইফট নিজেই। ভক্তদের সঙ্গে তিনিও লাইন ধরে কিনলেন রেপুটেশন অ্যালবাম।
টেইলরকে দেখে অবাক অনেকেই। অটোগ্রাফের অনুরোধও সামলাতে হয়েছে প্রচুর। ইস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ১০ নভেম্বর মুক্তি পেয়েছে টেইলর সুইফটের ষষ্ঠ এ স্টুডিও অ্যালবামটি। আর চারদিনেই কেবল ইউএসএ-তেই বিক্রি হয়েছে দশ লক্ষাধিক কপি।
২০১২ সাল থেকে এ পর্যন্ত অ্যাডেল আর সুইফট ছাড়া আর কোন শিল্পীর অ্যালবাম এক সপ্তাহের ভেতর ১০ লক্ষ কপি বিক্রি হয় নি।
ধারণা করা হচ্ছে এ বছরের সর্বোচ্চ বিক্রি হওয়া এড শিরানের রেকর্ডকেও ভাঙবে রেপুটেশন।
রেপুটেশন টেইলরের ষষ্ট স্টুডিও অ্যালবাম। এতে মোট ১৫ টি গান স্থান পেয়েছে। এর আগে অ্যালবামটির গর্জিয়াস গানটির একটি টিজার ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে। অ্যালবামটির ‘ইন্ড গেইম’ গানটির ফিচারিং এ আছেন আরেক পপ তারকা এড শিরান।
রেপুটেশনের উল্লেখযোগ্য গানগুলো হল – রেডি ফর ইট?, আই ডিড সামথিং ব্যাড, ডোন্ট ব্লেম মি, লুক হোয়াট ইউ মেইড মি ডু, কিং অফ মাই হার্ট, কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় এখন এক নম্বরে আছেন টেইলর। সেটাকেই আরও কিছু দিন ধরে রাখতে চান অন্তত। গানের জগতে টেইলর সুইফের আগমন মূলত ২০০৬ থেকে। সে বছর মুক্তি পায় তার প্রথম গান ‘ ‘টিম ম্যাকগ্রো। বিবিসি
Imagine running into Taylor Swift at Target while buying your copy of #Reputation. pic.twitter.com/A1NO2sImqx
— INSIDER (@thisisinsider) November 17, 2017







