১ সেপ্টেম্বর ৮৫ বছরে পা রেখেছেন কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এ উপলক্ষ্যে দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ওয়ালটন ল্যাপটপ ‘তারকা কথন’-এ বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। আলাপকালে এই গুণী শিল্পী বলেন, জন্মদিন মানে একটি বছর বেড়ে যাওয়া। ছোট বেলায় খুব ভালো লাগতো যে আমি বড় হচ্ছি। পরে একটা সময় দেখি বড় হওয়া তো বিশেষ ভালো না। ছোট থাকাই ভলো।







