চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স ও লিঙ্গ ভেদে করোনার প্রাথমিক লক্ষণ আলাদা হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস নিয়ে নতুন এক গবেষণায় দাবি করা হচ্ছে, বিভিন্ন বয়সের মানুষ এবং নারী ও পুরুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণের প্রাথমিক পর্যায়ে আলাদা আলাদা লক্ষণ দেখা যায়।

যুক্তরাজ্যের করা ওই গবেষণা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ল্যানসেট ডিজিটাল হেলথ জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত ওই গবেষণাটি লন্ডনের কিংস কলেজের কয়েকজন গবেষক পরিচালনা করেছেন।

তারা জো কোভিড নামে একটি উপসর্গ গবেষণা অ্যাপ থেকে তথ্য নিয়ে এই গবেষণা করেছেন।

তারা ১৯ টি উপসর্গ নিয়ে গবেষণা করেছেন, তার মধ্যে খুবই সাধারণ কিছু লক্ষণ যেমন: স্থায়ী কাশি, ঘ্রাণশক্তি হারানো, পেটে ব্যথাও ছিল।

গবেষকরা বলেছেন, সময়মতো সেলফ আইসোলেশন এবং জরুরি পরীক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে নিজে বলা লক্ষণগুলির ভিত্তিতে ব্যক্তির করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনুমান করার লক্ষ্য ছিল আমাদের।

Reneta

গবেষণা বলছে, ৬০ বছরের বেশি বয়সীরা তেমন একটা ঘ্রাণশক্তি হারাননি, আর ৮০ বছরে বেশি বয়সীদের ক্ষেত্রে তো মোটেও ঘ্রাণশক্তি যায়নি। তবে বেশি বয়সীদের ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি ছিলো।

যাদের বয়স ৪০- ৫৯, তাদের মধ্যে দীর্ঘস্থায়ী কাশি দেখা যায় এবং ৮০ বছর বা তার বেশি বয়সীদের তুলনায় সর্দি বা কাঁপুনি প্রাসঙ্গিকভাবে কম ছিল। ৬০ থেকে ৭০ বছর বয়সীদের বুকে ব্যথা, অস্বাভাবিক পেশী ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘ্রাণশক্তি হারানো সবচেয়ে প্রাসঙ্গিক বৈশিষ্ট্য ছিল।

তাছাড়া পুরুষরা করোনায় আক্রান্ত হলে বেশি শ্বাসকষ্ট, দুর্বলতা, কাঁপুনি ও জ্বর দেখা যায়, আর নারীদের ক্ষেত্রে ঘ্রাণশক্তি হারানো, বুকে ব্যথা বা দীর্ঘস্থায়ী কাশি দেখা দেয়।

কিংস কলেজ লন্ডনের গবেষকদের একজন ক্লারি স্টিভস বলেন, করোনার প্রাথমিক লক্ষণগুলো যে বিস্তৃত এবং পরিবার বা পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা হতে পারে তা জানা সবার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি যোগ করেন, পরীক্ষার দিকনির্দেশনা আপডেট করা উচিত যাতে আগেই সংক্রমণ হয়েছে কিনা তা বোঝা যায়। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যেটা অত্যন্ত সংক্রমণযোগ্য। সেই পরীক্ষার মধ্যে মূল নয় এমন সব লক্ষণ থাকলে ল্যাটেরাল ফ্লো পরীক্ষা করার পরামর্শও থাকবে।

গবেষণাটি উপসংহারে বলেছে, এই মডেলের উপর ভিত্তি করে প্রাথমিক শনাক্তকরণ করোনাভাইরাসের বিস্তার রোধ করার এবং দক্ষতার সাথে চিকিৎসাসেবা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

জুন ৫, ২০২৬

কন্যার মা হলেন চিত্রনায়িকা বুবলী

জুন ৫, ২০২৬

‘পাহাড়ের চূড়ায় থাকতে হলে লড়াই করতেই হবে’

জুন ৫, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে নবায়নযোগ্য জ্বালানি’র দাবিতে নাগরিক সমাবেশ

জুন ৫, ২০২৬

বিশ্বকাপ দেখাবে আইস্ক্রিন, অনিশ্চয়তা শেষে দেশে একাধিক মাধ্যমে সম্প্রচার

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT