অন্যান্য

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

দীপ্তি চৌধুরী ও তার স্বামী বিয়ের পর হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপ্তি চৌধুরী ও তার স্বামী বিয়ের পর একসাথে হাসিমুখে ছবি তুলেছেন, বিয়ের অনুষ্ঠানে তারা পরেছেন ঐতিহ্যবাহী পোশাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন চ্যানেল আই-এর টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আলোচিত হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে দীপ্তি জানান, আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি।

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি-তে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।

বিষয়:উপস্থাপিকা চ্যানেল আই টু দ্য পয়েন্ট দীপ্তি চৌধুরী বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…