স্পোর্টস

বড় বোন ভেনাসকে হারিয়ে শেষ আটে সেরেনা

বড় বোন ভেনাসকে হারিয়ে শেষ আটে সেরেনা

বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন টেনিস টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ছোট বোন সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে গত ছয় বছরে প্রথমবারের মতো শেষ আটে উঠলেন মার্কিন কৃষ্ণকলি।

মহিলা এককে বিশ্বের শীর্ষ বাছাই সেরেনা এক ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে ৬-৪ ও ৬-৩ গেমে বোন ভেনাসকে হারান। মোট ২৬ বারের মুখোমুখিতে ২ বছরের বড় বোন ভেনাসের বিপক্ষে ১৫ জয় পেলেন সেরেনা।

টেনিসের চারটি বড় টুর্নামেন্টে সেরেনা সর্বশেষ হেরেছিলেন ১২ মাস আগে।

বিষয়:উইম্বলডন ভেনাস সেরেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…