স্পোর্টস

বড় জয়ে সমতায় ফিরলো ভারত

বড় জয়ে সমতায় ফিরলো ভারত

কলম্বো’র পি.সারা ওভালে দ্বিতীয় টেস্টে হোস্ট শ্রীলংকাকে ২৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। ২৮ আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট।

৪১৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলংকা ২ উইকেটে ৭২ রান নিয়ে শেষ করেছিলো চতুর্থ দিন। শেষ দিনের প্রথম সেশনেই অফস্পিনার অশ্বিনের স্পিন ঘূর্ণিতে হার নিশ্চিত হয়ে যায় শ্রীলংকার।

২৭ ম্যাচের ক্যারিয়ারে দ্বাদশবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়া অশ্বিন শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ৪২ রানে। তিন উইকেট নেন অমিত মিশ্র।

শেষ পর্যন্ত শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে অল-আউট হলে রানের হিসাবে শ্রীলংকার বিপক্ষে ভারত পায় সবচেয়ে বড় জয়।

দল হারলেও সাঙ্গাকারা’কে শ্রীলংকানরা দিয়েছে অবিস্মরনীয় বিদায় সংবর্ধনা। তার বিদায় ক্ষণে মাঠে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে।

বিষয়:ভারত-শ্রীলংকা ক্রিকেট ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…