চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়বোনের সঙ্গে গাইলেন ইমরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদের বড়বোন রোখসানা নীলা থাকেন মার্কিন মুল্লুকে। ইমরানের বয়স যখন ৭ বছর, তখন তার বোন গান শিখতেন ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে। সেখানে বোন যখন গানের তালিম নিতে যেতেন, ছোট্ট ইমরানও সঙ্গে যেতেন। গানের প্রতি আগ্রহ থেকে সেখানে গুনগুন করে গাইতেন তিনি।

গানের শিক্ষক খেয়াল করেন, ইমরানও মন্দ গায় না! শিক্ষকের নির্দেশে ইমরান শোনান তার কণ্ঠে গান। শুনে মুগ্ধ হয়ে শিক্ষক বলেছিলেন, তাকেও গান শিখতে। এরপর ইমরান শুরু করেছিলেন গান শেখা। তারপর নাম লেখা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায়। বাকিটা ইতিহাস। ওই প্ল্যার্টফম থেকে বেরিয়ে অডিও, ভিডিও, প্লেব্যাক, সুর-সংগীত, স্টেজ শো সবখানেই ইমরানের জয়জয়কার।

সেই বড়বোন রোখসানা নীলার সঙ্গে এবার গাইলেন ইমরান। গানের শিরোনাম ‘হার কেন মেনে নেব’। জুলফিকার রাসেলের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গেল নভেম্বরে ইমরানের বোন নীলা যখন দেশে এসেছিলেন, তখনই গানটি রেকর্ডিং হয়েছিল।

নানা প্রতিকূলতার কারণে রোখসানা নীলা গান চালিয়ে যেতে পারেননি। কিন্তু গানের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। পাশাপাশি ইমরানের ক্যারিয়ারে সাফল্য দেখে বোন হিসেবে গর্বিত রোখসানা নীলা। তিনি বলেন, আমি না পারলেও গান নিয়ে আমার ভাইটা এতদূর যেতে পেরেছে, এটাও কম কি!

ইমরান বলেন, আমাদের ভাইবোনের এই গানটি কোন বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করিনি। শুধুমাত্র স্মৃতির ধরে রাখার জন্য করেছি। যেহেতু আপুর অনেক দিনের গান চর্চা নেই তাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমার বিশ্বাস, আমাদের ভাইনবোনের গান সবার কাছে ভালো লাগবে।

Reneta

সংগীত তারকা ইমরান জানান, স্টুডিও ভার্সন হিসেবে গান ভিডিও আগামী ২৩ নভেম্বর (শুক্রবার) তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (ইমরান মাহমুদুল) প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানচ্যানেল আই সেরাকণ্ঠলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমানকে বিজয় ছিনিয়ে আনার কথা দিয়েছি: ছাত্রদল সভাপতি

পরবর্তী

সঞ্জীব চৌধুরী: যার গানে মিশে আছে দ্রোহ ও প্রেম

পরবর্তী

সঞ্জীব চৌধুরী: যার গানে মিশে আছে দ্রোহ ও প্রেম

বিএনপি-সংঘর্ষ-মামলা

রিজভী-আব্বাস-গয়েশ্বরদের চাওয়া কি নির্বাচন বানচাল?

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT