চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানকে বিজয় ছিনিয়ে আনার কথা দিয়েছি: ছাত্রদল সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সরকারের সকল বাধা, ঝুঁকি এবং হুমকিকে উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে তারেক রহমানের কাছে প্রতিজ্ঞা করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান।

সোমবার দুপুরে বরিশাল -৪ আসন থেকে মনোনয়নের আশায় সাক্ষাতকার শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তারেক রহমান আপনাকে কি নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি বলেন, ‘মনোনয়ন বোর্ড এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে চান যে, আমরা যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে তার সঙ্গে একত্রে কাজ করবো কিনা? আমি কথা দিয়েছি, ধানের শীষকে বিজয়ী করতে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, আমাদের চেয়ারপার্সন বেগম খালদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমরা সকল ঝুঁকি, হুমকি গ্রহণ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছি।’

তিনি বলেন, ‘দল থেকে যাকেই প্রতীক দেয়া হোক একসাথে কাজ করার ব্যাপারে কমিটমেন্ট করেছি।’

তবে এ সময় তিনি দলের মনোনয়নে তরুণদের গুরুত্ব দেয়া হবে আশা করে বলেন, সবসময় জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে গেছে তরুণরা। আমরা বিশ্বাস করি এবার তরুণদের প্রাধান্য দেয়া হবে। তবে যাকেই দেয়া হোক আমরা মিলেমিশে একসাথে কাজ করবো। আমরা প্রতিজ্ঞা করেছি, সরকারের সকল বাধা উপেক্ষা করে কাজ করে যাবো৷

আজকেও যথারীতি তারেক রহমানের উপস্থিতির মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার চলছে।

Reneta

সোমবার বরিশালের ২১ আসনের বিপরীতে ১৭৮ জন এবং খুলনার ৩৬ আসনের বিপরীতে প্রায় ৩০০ জনের সাক্ষাতকার গ্রহণ করা হবে৷

সকাল ১০টায় বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে শুরু হয় সাক্ষাতকার প্রক্রিয়া।

বরিশাল, পটুয়াখালী ও ভোলার আসনগুলোর মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার শেষ হয়েছে। বাকি আছে পিরোজপুর ও ঝালকাঠি। দুপুরে চলবে খুলনা বিভাগের আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনধানের শীষনির্বাচনবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT