বড়দিনে সন্ত্রাসী হামলা এড়াতে রোম এবং ভ্যাটিকান সিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বার্লিনে লরি উঠিয়ে ১২ জনকে হত্যার সন্দেহভাজন তিউনিশিয়ার নাগরিক আমরি শুক্রবার ইটালি পুলিশের গুলিতে নিহত হন।
বড়দিনকে ঘিরে চার্চের ওপর জঙ্গী আইএস নাশকতা চালাতে পারে এমন শঙ্কায় শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
সেন্ট পিটার্স স্কয়ারে প্রবেশের মূল রাস্তার বেশ খানিকটা দূরে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। চার্চের ভেতরে রয়েছে পুলিশের সতর্ক পাহাড়া। পিটার্স স্কয়ারে ঢুকতে প্রত্যেককে পুলিশি তল্লাশীর ভেতর দিয়ে যেতে হচ্ছে।
কড়া নিরাপত্তার মধ্যেই ভ্যাটিকানে বড়দিন উদযাপন করেছেন পোপ ফ্রান্সিস। এসময় ক্যাথলিক চার্চের প্রধান শিশুদের অব্যাহত দুর্ভোগের নিন্দা করেন।








