চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে ঢাকার চার্চে মোতায়েন থাকবে ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন চার্চে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তিনি বলেছেন, ৩১ ডিসেম্বর বিকেল থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে এবং পরের দিন ভোর ৫টা পর্যন্ত কোন লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও কেউ বহন করতে পারবে না।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট-এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রস্তুত রাখা হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বড়দিন উপলক্ষে ঢাকা মহানগরীর সকল চার্চ ছাড়াও কূটনৈতিক জোন, হোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ২৪ থেকে ২৫ ডিসেম্বর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য। এদের সহায়তার জন্য আনসার-বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

Banglabid

তিনি বলেন, বড় চার্চগুলোতে আর্চওয়ে ও সিসিটিভি ক্যামেরা থাকবে। ডিএমপি ও র‌্যাব আলাদা আলাদাভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করবে এবং ইভটিজারদের নিয়ন্ত্রণ করা হবে। আর জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবা চালু থাকবে।

থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর বিকেল থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে এবং পরের দিন ভোর ৫টা পর্যন্ত কোন লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও কেউ বহন করতে পারবে না। থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না।

আসাদুজ্জামান খান বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। বহিরাগত প্রবেশ আমরা নিয়ন্ত্রণে রাখব।’

Reneta

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক বাংলাদেশী আকা্ইদ উল্লাহর সঙ্গে বাংলাদেশে তার পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনদের সন্ত্রাসী সংযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘আকাইদ উল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সাল থেকে সে সে দেশে বসবাস করে। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী তার বিষয়ে তদন্ত করছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীও তার পরিবার সদস্য ও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে। আকাইদের সঙ্গে পরিবার সদস্য বা আত্মীয়-স্বজনদের কোনও সন্ত্রাসী সংযোগ পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বুদ্ধিজীবী হত্যাকারীরা নয়, বঙ্গবন্ধুসহ সব হত্যাকাণ্ডের জড়িত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ‘বেপরোয়া বাস’ পানিতে, নিহত ২

পরবর্তী

প্রত্যাশা মেটাতে ব্যর্থ তারা

পরবর্তী

প্রত্যাশা মেটাতে ব্যর্থ তারা

অন্তর জ্বালার প্রমোশনে বাদ দেয়া হয়েছে অমিত হাসানকে

‘অন্তর জ্বালার প্রচারণায় ওরা আমাকে একবারও ডাকেনি’

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT