চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে ‘গ্র্যান্ডফাদার এক্সপ্রেস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গ্রান্ডফাদার এক্সপ্রেস

গ্রান্ডফাদার এক্সপ্রেস

ডগ হেইস নামের এক ভদ্রলোক বড়দিন উপলক্ষে তার ১০ নাতি নাতনির জন্য একটি হলুদ বাস উপহার দিয়েছেন। নাতি-নাতনিরা যাতে স্কুলে প্রতিদিন সকালে নিজস্ব বাস দিয়ে যেতে পারে তাই তিনি তাদের এ চমক দেখিয়েছেন।

উপহার দেয়া ছোট হলুদ রঙের ওই বাসটির নেমপ্লেট দেয়া হয়েছে ‘গ্র্যান্ডফাদার এক্সপ্রেস’।

সিএনএন এর তথ্য মতে, হেইস নামের ওই লোক তার নাতি-নাতনিসহ যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে বাস করেন। হেইস বলেন, তার নাতি-নাতনিরা যখন বাসটি দেখেছে তখন তারা পরম আনন্দ উপভোগ করছিলো।

হেইসের ১০ নাতি নাতনির মধ্যে ৫ জন পইদিয়া ক্লাসিকাল ক্রিশ্চিয়ান বেসরকারি স্কুলে পড়াশোনা করে আর বাকি ৫ জনের এখনো বিদ্যালয়ে পড়ার মতো বয়স হয়নি। তবে আগামী বছর আরও দুই জনকে ওই স্কুলে ভর্তি করানো যাবে।

হেইস আরও বলেন, আমার বাড়ি থেকে নাতি-নাতনিদের স্কুল প্রায় ২ থেকে ৩ মাইল দূরে। বাসে করে যেতে সেখানে প্রায় ২০ মিনিটের মতো সময় লাগে। তাই তাদের জন্য আমি ও আমার স্ত্রী মিলে এই উদ্যোগটি নিয়েছি। তাছাড়া তাদের স্কুুল শেষে আমরা গাড়িটি আমাদের কাজের উদ্যেশ্যে বাহিরে নিয়ে যেতে পারি।

হেইস তার স্ত্রী অ্যামিকে তার জীবনের কোন বড় লক্ষ আছে কিনা জিজ্ঞাসা করলে স্ত্রী একপর্যায়ে বলেন, সকালে নাতি-নাতনিদের স্কুলে যাওয়ার জন্য একটি বাস সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটিই ছিল হেইসের স্ত্রীর স্বপ্নগুলোর মধ্যে অন্যতম।

Reneta

এরপর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমার স্ত্রী অ্যামি আমাকে চাপ দিতে থাকলে আমি তার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রায় ১মাস খোঁজাখুজি করে এই বাসটির সন্ধান পাই। বাসটির প্রত্যেক আসনেই নিরাপত্তার জন্যে রয়েছে সিটবেল্ট। শিশুদের জন্য উপযুক্ত করেই বাসটি সাজানো হয়েছে।

প্রতিদিন সকালে নাতি নাতনিদের সাথে একসাথে সময় কাটাতে বাসটি তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান হেইস।

বড়দিন উপলক্ষে হেইস তার নাতি-নাতনিদের নিয়ে বাসটির সামনে দাঁড়িয়ে একটি ছবিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এতে তার নাতি-নাতনিরা বেশ আনন্দ  উপভোগ করেছে। আর সেসময় তাদের দাদুও বেশ আনন্দিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT