চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনের শিক্ষায় উদ্ভাসিত হোক বিশ্ব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
Nativity scene

Nativity scene

নতুন নিয়মে মারিয়ামের কাছে স্বর্গদূতের অভয়বাণী উচ্চারিত হয়েছে ‘ভয় পেয়ো না, মারিয়াম! তুমি পরমেশ্বরের অনুগ্রহ লাভ করেছ। গর্ভধারণ করে একটি পুত্রের জন্ম দেবে, তাঁর নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন’ (লুক ১: ৩০-৩২)।

আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব পালিত হচ্ছে। সারাবিশ্বে যিশুর জন্মদিনকে ঘিরে বড়দিনের এই উৎসব সার্বজনীন উৎসব হয়ে উঠেছে। পশ্চিমাদেশের খ্রীস্টানুসরীরা বড়দিনকে সবচেয়ে বড় উৎসবে রূপ দিয়েছেন। এই দিনে পৃথিবীর দেশে দেশে মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা ও নানাবিধ অনুষ্ঠান হয়ে থাকে।

২০২০ খ্রিষ্টবর্ষ নানাভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী। বছরের শুরু থেকেই করোনাভাইরাস এর সংক্রমণে গোটা বিশ্বই ছিল আতঙ্কগ্রস্ত। এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন এবং ৬ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। আবার এ সময়ে যে ভূপ্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, সেই প্রকৃতি যেন একটু ‘শ্বাস’ নিতে পেরেছে।

সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় প্রার্থনায় যোগ দিতে সকাল থেকেই আসতে থাকেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। জাসেন্টা গোমেজ সকাল নয়টার প্রার্থনায় যোগ দেন। তিনি বলেন: এবারের উৎসব তো আর আগের মতো না। আমার দুই ভাই মারা গেলেন করোনায়। তাঁদের জন্য প্রার্থনা করলাম। বাড়িতেও খুব বড় করে উৎসব হচ্ছে না। চার্চে এসেও দেখি আগের চেয়ে লোকজন কম। তেজগাঁও ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজ প্রার্থনা পরিচালনা করেন।

তিনি বলেন: এই মুহূর্তে সারাবিশ্ব শঙ্কিত ভীত করোনাভাইরাসের সংক্রমণে। এবারের প্রার্থনা ছিল সারা বিশ্ব এবং প্রতিটি মানুষ এই মহামারি থেকে যেন মুক্তিলাভ করে, যাতে আবার সবাই সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারে।

করোনার কারণে এবার গির্জায় আসা সবার মুখে বাধ্যতামূলক মাস্ক ছিল। আগত মানুষের সংখ্যা অন্যবারের চেয়ে কম। পরিবার-পরিজন নিয়ে প্রার্থনায় যোগ দিয়েছেন অনেকে। এবার অনেকে নিজ বাড়িতে গিয়েও উৎসব পালন করতে পারেননি। প্রতিবার বড়দিনে তিনটি প্রার্থনা হয়। এবার দুটি হয়েছে। যিশুর জীবনযাপনকে অনুসরণ করে মুক্তিলাভ, অন্যায় থেকে দূরে থাকা, করোনা থেকে মুক্তিলাভ এবং দরিদ্রদের পাশে থাকাই ছিল এবারের প্রার্থনা।

মহান যিশুর কাছ থেকে আত্মত্যাগের দীক্ষা নিয়ে বড়দিন যেন বিশ্ব মানবতার মুক্তি দেখায়- আমরা আজকের দিনে সেটাই কামনা করি। আমরা আশা করি পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ধর্মের মানুষদের ভিতর ভ্রাতৃত্ব গড়ে উঠবে বড়দিনের নৈতিক শিক্ষায়। যিশুর আত্মত্যাগ মানুষকে নতুনভাবে বাঁচার জন্য প্রেরণা দিয়ে যাবে যুগে যুগে।

ট্যাগ: প্রার্থনাবড়দিনযিশুসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় প্রতারণা: বাংলাদেশিদের সতর্কতার পরামর্শ

পরবর্তী

ময়মনসিংহ লিগে চ্যাম্পিয়ন সাব্বিরদের রাইডার্স

পরবর্তী

ময়মনসিংহ লিগে চ্যাম্পিয়ন সাব্বিরদের রাইডার্স

আমি চেষ্টা করছি চরিত্রের সাথে শতভাগ সৎ থাকতে: বাঁধন

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT