চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনের বিকেলে শিল্পকলায় ‘চন্দ্রাবতী কথা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

আসছে বড়দিনে (২৫ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও বছরের প্রশংসনীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’ দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। বিশেষ প্রদর্শনীর এই আয়োজনটি করছে চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস)।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী। তিনি বলেন, চিপাচস এর উদ্যোগে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘চন্দ্রাবতী কথা’ দেখানো হবে। ছবি প্রদর্শনীতে ছবির কলাকুশলীরাও থাকবেন। প্রদর্শনীর পর দর্শকের সাথে রয়েছে প্রশ্নোত্তর পর্ব।

গত ১৫ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পায়। মুক্তির পর বেশ প্রশংসিত হয় ছবিটি।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরমান পারভেজ মুরাদএকাডেমিকাজী নওশাবা আহমেদগাজী রাকায়েতচন্দ্রাবতী কথাজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশডিসেম্বরবড়দিনবাংলাদেশ শিল্পকলামিতা রহমানরাশেদ চৌধুরীলিড বিনোদনশিল্পকলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT