ব্লগার নাজিম উদ্দিন কিলিং মিশনের প্রধান আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন কিলিং মিশনের প্রধান আনসার আল ইসলামের অপারেশন কমান্ডার রশিদুন্নবীকে গ্রেফতার করেছে ডিবি। জিজ্ঞাসায় অন্য খুনিদের নাম-পরিচয় যাচাই করে দেখছেন গোয়েন্দারা। ব্লগার টুটুল, জুলহাস মান্নান ও তনয় হত্যায়ও জড়িত থাকার কথা জানিয়েছে রশিদুন্নবী।
গত বছরের এপ্রিলে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালযের ছাত্র ব্লগার নাজিম উদ্দিনকে কুপিয়ে হত্যার পর কৃতিত্ব দাবী করে জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম। দেড় বছর পর প্রধান অভিযুক্ত সন্দেহে রশিদুন্নবী ভুইয়া টিপুকে গ্রেফতার করলো ওই মামলার তদন্তে থাকা গোয়েন্দা পুলিশ।
ডিএমপি মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম বলেন,‘ ঘটনার কিছুদিন আগে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনে বাসা বা তাদের ভাষায় ‘মারকাজ’ ভাড়া করে। মোট ৫ জন ওই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলো। সে এই মিশনে নেতৃত্ব দিয়েছিলো’। ৫ জনের কাছেই চাপাতি ছিলো। ৫ জনের একজনের কাছে অতিরিক্ত অস্ত্র হিসেবে একটি আগ্নেয়াস্ত্র ছিলো’।
প্রাথমিক জিজ্ঞাসায় টিপু জানিয়েছে, কথিত নাস্তিকদের কর্মকা- পর্যালোচনা করে হিট লিস্ট দলের প্রধানের কাছে পাঠায় এবিটির আইটি বিশেষজ্ঞরা। সেখান থেকে অপারেশন শাখাকে জানানো হয় যে কাকে হত্যা করতে হবে।
ডিএমপি মুখপাত্র আরও বলেন,‘ টুটুল হত্যা প্রচেষ্টাতেও সে জড়িত ছিলো এবং একই সাথে সে জুলহাজ মান্নান হত্যাও সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে’।
টিপুকে জিজ্ঞাসাবাদের জন্যে দশ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে ডিবি।



