বিনোদন

ব্লকবাস্টার সিনেমায় ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনী

ব্লকবাস্টার সিনেমায় ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনী

‘ফাগুন হাওয়ায়’ এর একটি দৃশ্য

মুক্তির তৃতীয় সপ্তাহে এসে তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফাগুন হাওয়ায়’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ব্লকবাস্টার সিনেমা কর্তৃপক্ষ।

২ মার্চ সন্ধ্যা ৭টায় বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খবরটি জানিয়েছে ‘ফাগুন হাওয়ায়’ টিম। বিশেষ এই প্রদর্শনীতে নির্মাতা তৌকীর আহমেদ সহ উপস্থিত থাকবেন সিয়াম ও তিশা ছাড়াও ছবির অন্যান্য কলাকুশলীরা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ভাষার মাস উপলক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পায় সময়ের আলোচিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। দেশে মুক্তির পর ছবিটি এখন চলছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে। তৃতীয় সপ্তাহে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

বিষয়:আজাদ সেতু আফরোজা বানু আবুল হায়াত নুসরাত জেরী ফারুক হোসেন যশপাল শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…