চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যান-শচীনকে একইদিনে টপকালেন কোহলি

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৪:৫৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

একজন ক্রিকেট খেলাটার ইতিহাসেরই সর্বকালের সেরা ব্যাটসম্যান। সেই স্যার ডন ব্র্যাডম্যান পরে সেরার সার্টিফিকেট দিয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে অনেকটা ‘তার মতই’ বলে। শচীন এখনো বিরাট কোহলিকে নিয়ে তেমন কিছু বলেননি। তবে রান ফোয়ারা ছুটিয়ে গ্রেটদের কাতারে পৌঁছার দাবিটা ঠিকই জানিয়ে রাখছেন কোহলি। একইদিনে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দুই কিংবদন্তি ব্র্যাডম্যান ও শচীনের থেকে দারুণ দুটি রেকর্ড নিজের নামের পাশে টেনে নিয়েছেন।

হায়দরাবাদ টেস্টে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে এসেছিলেন কোহলি। ফিরেছেন ২০৪ রান করে। ক্যারিয়ারে তার চতুর্থ দ্বিশতক এটি। সেটিও করলেন টানা চার সিরিজে। তাতেই ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন। দুই কিংবদন্তি টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন কোহলি। অ্যান্টিগার ইনিংসটি ছিল ২০০ রানের। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোরে ২১১! আর হায়দরাবাদ টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রানের ইনিংসটি খেলেছিলেন মু্ম্বাইয়ে।

অন্যদিকে ৫২ টেস্টে ১২টি ডাবল সেঞ্চুরি করা ব্র্যাডম্যান টানা তিন সিরিজে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ১৯৩০ ও ১৯৩১ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর দ্রাবিড় ২০০৩ ও ২০০৪ সালে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি ছুঁয়েছিলেন।

শুক্রবারের ডাবল সেঞ্চুরিটি ভারতীয় অধিনায়ক হিসেবেও অন্য স্থানে পৌঁছে দিয়েছে কোহলিকে। অধিনায়কত্বের ২৩ টেস্টেই নিজে যেখানে চারটি দ্বিশতক করলেন, সেখানে বাকিসব ভারতীয় অধিনায়ক মিলে ৪৮৫টি টেস্ট খেলে মাত্র ৪টি ডাবল করেছেন!

ব্যক্তিগত অর্জনের দিনে একটি জুটির রেকর্ডেও নাম লিখিয়েছেন কোহলি। আজিঙ্কা রাহানের (৮২) সঙ্গে চতুর্থ উইকেটে ২২২ রান যোগ করেছেন। এই জুটি দিয়েই ভারতীয় রেকর্ডে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে টপকেছেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে কোহলি-রাহানের দুইশ বা এর বেশি রানের জুটি এখন চারটি। শচীন-সৌরভ চতুর্থ উইকেটে তিনবার এই কীর্তি গড়েছেন।

Reneta

এত পাওয়ার মাঝেও একটি রেকর্ড অধরাই থাকল কোহলির! প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি খেলা হলো না তার। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২৩২ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসটি খেলার আসন ধরে রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্টবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT