চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফজলে হাসান আবেদ-ব্র্যাকের প্রতিষ্ঠাতা-নাইটহুড

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে স্যার ফজলে হাসান আবেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

গত ২৭ নভেম্বর এ্যাপোলো হাসপাতালে রেসপেরিটরি সমস্যা নিয়ে ভর্তি হন স্যার ফজলে হাসান আবেদ। তিনি ডা. চন্দ্র প্রকাশ ডকুয়ালের তত্ত্বধায়নে চিকিৎসাধীন ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

ওই দিন দুপুর সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে স্যার ফজলে হাসান আবেদকে দাফন করা হবে।

ব্র্যাকের প্রথম চেয়ারপার্সন ছিলেন কবি বেগম সুফিয়া কামাল। ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় ফজলে হাসান আবেদ ব্র্যাকের চেয়ারপার্সন পদে ছিলেন।

চলতি বছরের আগস্টে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পদ থেকে অবসর নেন। তবে প্রতিষ্ঠানের ‘চেয়ার এমেরিটাস’ হিসেবে ছিলেন তিনি।

১৯৭০ সালে ফজলে হাসান আবেদ বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুঃস্থ মানুষের সাহায্যে ত্রাণ কর্মকাণ্ডে জড়িত হন। মু‌ক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য আন্তর্জা‌তিকভাবে কাজ করে ১৯৭২ সালের ১৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজে অংশ নেন ফজলে হাসান আবেদ। ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

বর্তমানে ব্র্যাক বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ১২টি দেশে তার কার্যক্রম চালিয়ে পৃ‌থিবীর সবচেয়ে বড় বেসরকা‌রি সংস্থায় পরিণত হয়েছে। ব্র্যাকের পরিষেবার আওতায় আছে ১২ কোটিরও বেশি মানুষ।

ট্যাগ: ব্র্যাকস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যিনি ত্যাগ করতে পারেন তিনি রাজনীতিতে সফল: প্রধানমন্ত্রী

পরবর্তী

ওয়াটসনকে আনছে রংপুর

পরবর্তী

ওয়াটসনকে আনছে রংপুর

স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT