চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় ওবামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৬
অর্থনীতি
A A

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ‘বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা’র সৃষ্টি করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাজ্যের ইউরোপ ত্যাগের (ব্রেক্সিট) ফলে ‘ব্রিটেন বা সার্বিকভাবে ইউরোপে বিনিয়োগের সম্ভাবনা থমকে যাবে’।

ব্রিটেনের ইইউ ছাড়ার প্রক্রিয়াটি যেন সুশৃঙ্খল হয় তা নিশ্চিত করার জন্য তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ ইইউ’র অন্যান্য নেতাদের প্রতি অনুরোধ জানান।

কানাডার রাজধানী ওটাওয়ায় কানাডা এবং মেক্সিকোর নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সম্মেলনে এসব কথা বলেন ওবামা। নর্থ আমেরিকান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বন্ধন জোরদার করার উদ্দেশ্যে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

Banglabid

ওবামা বলেন, বিশ্বজুড়ে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থমন্ত্রীদের প্রস্তুতি দেখেই বোঝা যায়, ‘বিশ্ব অর্থনীতি অল্প সময়ের মধ্যেই স্থিতিশীল অবস্থায় চলে আসবে।’ তবে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ব্রেক্সিট আসলেই কার্যকর হলে তা বৈশ্বিক প্রবৃদ্ধিতে দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করতে পারে এবং এর ফলে গ্রেট ব্রিটেন, এমনকি পুরো ইউরোপেই বিনিয়োগের সম্ভাবনা থমকে যাবে।’

বৈশ্বিক প্রবৃদ্ধির পরিস্থিতি আগেই বেশ মন্দা ছিল। এর মধ্যে ব্রেক্সিট অবস্থাকে আরও অস্থিতিশীল করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইইউ নেতারা শর্ত জুড়ে দিয়ে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরও যুক্তরাজ্য সংস্থাটির সঙ্গে একক ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইলে ইইউ’র নাগরিকদের অবাধ চলাচলে কোনো বাধা দিতে পারবে না।

Reneta

বেলজিয়ামের ব্রাসেলসে শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে ইইউর মধ্যে ঐক্য ও সংস্কারের আহ্বান জানান। এর মধ্য দিয়ে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রের নেতারা গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটেনকে ছাড়াই বৈঠকে মিলিত হলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রিটেনে গণভোটব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষায় পাখিদের প্রজননকাল

পরবর্তী

শ্রাবন্তীর বাগদান

পরবর্তী

শ্রাবন্তীর বাগদান

যানজটে অচল রাজধানী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT