চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ন ১৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রাসেলস-এ ব্রেক্সিট নিয়ে নতুন দফার আলোচনা শুরু করেছে। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার শর্ত নির্ধারণে ইইউ’র প্রধান আলোচক মাইকেল বার্নিয়ারের সঙ্গে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিসের সাক্ষাতের পর উভয়পক্ষ এ আলোচনা শুরু করে।

প্রথম দফা বৈঠকের প্রায় এক মাস পর এ দুই পক্ষ এক্ষেত্রে বিস্তারিত পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার আগ্রহ ব্যক্ত করে। উভয়পক্ষের আলোচনার লক্ষ্যই হচ্ছে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও সামজিক ক্ষতি হ্রাস করা।

বৈঠকের প্রাক্কালে ডেভিসের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, ‘আমরা গত মাসে ভালভাবেই আলোচনা শুরু করেছি এবং এ সপ্তাহে আমরা এর প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পেতে যাচ্ছি।’

আলোচকরা ব্রেক্সিট নিয়ে আলোচনায় ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ের ওপর বেশী গুরুত্ব দেবেন।

এছাড়া বৈঠকে নাগরিক অধিকার, ব্রিটেনের এক্সিট বিল নদার্ন আয়ারল্যান্ডের সীমান্ত নিয়েও আলোচনা করা হবে। ইইউ’র দাবি এক্সিট ফি হিসেবে সাত হাজার কোটি মার্কিন ডলার দেবে ব্রিটেন।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে ইইউ’র এমন দাবিকে ‘জুলুম’ হিসেবে আখ্যায়িত করেন। ফলে ধারণা করা হচ্ছে এক্সিট বিল নিয়ে আলোচনা খুব একটা সহজ হবে না।

Reneta

এদিকে গত কয়েকমাস ধরে ব্রিটেন বাণিজ্য আলোচনা দ্রুত শুরু করার আহবান জানালেও বার্নিয়ার তার আগে ব্রেক্সিটের মূল বিষয়গুলো সুরাহার ওপর বেশী জোর দেন।

বৃহস্পতিবার ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ কোন রূপরেখায় হবে সে ব্যাপারে একটি খসড়া আইন প্রণয়ন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT