চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট চুক্তি: আবারও হারলেন মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ন ১৩, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-টেরেসা মে

ব্রেক্সিট নিয়ে আবার ধাক্কা খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের প্রস্তাবিত বিচ্ছেদ চুক্তি আরও একবার প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্ট।

ফলে ব্রেক্সিট নিয়ে মে সরকারের কৌশল ঘিরে আরও অনিশ্চয়তা সৃষ্টি হলো।

এবারের খসড়া প্রস্তাবও বাতিল হওয়ার কারণে এখন কোনো চুক্তি ছাড়াই শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কচ্ছেদের জন্য দীর্ঘদিনের আলোচনার পর একটি সমঝোতায় এসেছিলেন টেরেসা মে। এই খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য মঙ্গলবার সন্ধ্যায় পার্লামেন্টের সামনে পেশ করেন তিনি।

কিন্তু ৩৯১-২৪১ ভোটের ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। গত জানুয়ারিতেও মে’র পেশ করা ব্রেক্সিট চুক্তি প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্ট প্রত্যাখ্যান করেছিলেন এমপিরা।

আগামী ২৯ মার্চ আনুষ্ঠিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার কথা যুক্তরাজ্যের। সে ক্ষেত্রে কোনো চুক্তি ছাড়াই দেশটি ইইউ থেকে বেরিয়ে আসবে কিনা, এখন সে সিদ্ধান্ত এমপিদেরই নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Reneta

এ বিষয়ে বুধবার আবার ভোট দেবেন আইনপ্রণেতারা; আর তা ব্যর্থ হলে ব্রেক্সিট বিলম্বিত হবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দফায় খসড়া প্রস্তাব বাতিল হওয়ায় সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। প্রধানমন্ত্রীর বিকল্প চুক্তিটিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন তিনি। সেই সঙ্গে চুক্তিহীন ব্রেক্সিটের বিষয়েও করবিন সতর্ক করেছেন।

এদিকে ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের সঙ্গে আর কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। পরিস্থিতি নিরসনে ব্রিটেনকেই সমাধান বের করতে হবে জানান তিনি।

ব্রেক্সিট প্রস্তাবটি বাতিল হওয়ায় পরবর্তী পদক্ষেপ নিতে বুধবার আলোচনায় বসছেন ইইউ’র ২৭ টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রেক্সিটব্রেক্সিট ভোটযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT