চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বরিস জনসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।

বুধবার বিকেলে বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে বাকিংহাম প্যালেসে রাণীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে জলবায়ুু পরিবর্তন নিয়ে কাজ করা একদল পরিবেশ কর্মীর বাধার মুখে পড়েন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Banglabid

বিবিসির এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, দায়িত্ব নেয়ার জন্য বুধবার রাণীর সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়ির সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যান জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা লাল পোষাকধারী কয়েকজন কর্মী।

এসময় ব্যানার নিয়ে হাতে হাত রেখে তারা বরিসের পথরোধ করেন। তবে পুলিশ এসে পথরোধকারীদের সরিয়ে দিলে বরিসের গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার টোরি সদস্যদের ভোটাভুটিতে ৬৬.৪ শতাংশ ভোট পেয়ে পররাষ্ট্র সচিব জেরেমি হান্টকে হারান জনসন।

Reneta

এর আগে রাণীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন টেরেসা মে। দায়িত্ব নেয়ার পর আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করার কথা রয়েছে।

তবে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ না করার কথা জানিয়ে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও শিক্ষামন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

বিজয়ী ভাষণে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কাজ, অর্থাৎ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছেন বরিস জনসন। সেই সঙ্গে ব্রিটেনকে ঐক্যবদ্ধ করা এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে হারানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা।

ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে মতপার্থক্যে গত বছর জুলাইয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জনসন। এরপর গত ২৪ মে পদত্যাগের ঘোষণা দেন টেরেসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিস জনসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোডসের বিদায়ের নেপথ্যে ‘কালচারাল মিসম্যাচ’

পরবর্তী

বিশেষায়িত ব্যাংক হতে চায় সমবায় ব্যাংক

পরবর্তী

বিশেষায়িত ব্যাংক হতে চায় সমবায় ব্যাংক

নুসরাত

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ৬ জন

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT