আন্তর্জাতিক

ব্রিটিশ চার জঙ্গির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

ব্রিটিশ চার জঙ্গির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

সিরিয়াতে যুদ্ধরত বা সেখানে লোক নিয়োগে জড়িত এমন চারজন ব্রিটিশ নাগরিক এবং শীর্ষ স্থানীয় জিহাদীদের বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্যের অনুরোধের প্রেক্ষিতেই নিষেধাজ্ঞার এই নতুন তালিকায় ওমর হোসেন, নাসের মুথানা, আকসা মাহমুদ এবং সালে অ্যান জোনস নামের চারজনকে রাখা হয়েছে।

ইসলামিক স্টেটে (আইএস) যুক্ত হওয়া থামাতে নতুন এই কৌশলের আওতায় নিষিদ্ধ ব্যক্তিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে বিবিসি বাংলার সুত্রে জানা যায়।

ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের মতে এই নিষেধাজ্ঞার তালিকায় আরও একটি নাম আসার জন্য অপেক্ষা করছে। সামনের দিনে আরো নাম আসতে পরে বলে জানিয়েছেন তারা।

প্রথম ২০০৬ সালে সন্দেহভাজন আল-কায়েদা এবং পরে ইসলামিক স্টেটের হামলা প্রতিরোধ করার জন্য পর এবার যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞার জন্য নাম পাঠালো।

ব্রিটিশ পুলিশের মতে সিরিয়া এবং ইরাকে জিহাদী গ্রুপের সাথে লড়াই অথবা তাদের সমর্থন করার জন্য অন্তত সাতশ ব্রিটিশ নাগরিক সেখানে গিয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…