চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ এমপি হত্যাকাণ্ডে উগ্র ডানপন্থীদের সন্দেহ করছে পুলিশ

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৩:২৮ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ এমপি জো কক্সের হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন টমি মেয়ারের সাথে উগ্র ডানপন্থীদের সংযোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। টমি মেয়ারের অতীতে মানসিক সমস্যা ছিলো কিনা – পুলিশ তা খতিয়ে দেখছে ।

দুইজন ডাক্তার তার মানসিক অবস্থা বিষয়ে সায় দেয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরই মধ্যে টমি মেয়ারের বাসায় অভিযান চালিয়ে একটি নাৎসি পোশাক উদ্ধার করা হয়েছে। জো কক্সের হত্যার পর সব ব্রিটিশ এমপিকেই বিশেষ সতর্ক থাকতে বলেছে পুলিশ।

যুক্তরাজ্য জুড়ে হাজারো মানুষ নিহত জো কক্সের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই হত্যাকে গণতন্ত্রের উপর হামলা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারে ব্রিটিশ এমপি জো কক্সকে হত্যার ধাক্কা এখনও সামলে ওঠেনি যুক্তরাজ্য। লন্ডনের ওয়েস্টমিনস্টারের পার্লামেন্ট স্কয়ারে ফুলে-ফুলে সদ্যপ্রয়াত রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানান বহু মানুষ। একই চিত্র প্রায় গোটা যুক্তরাজ্যেই। শ্রদ্ধা জানাতে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। সঙ্গে ছিলেন লেবার পার্টির নেতারা।

ক্যামেরন বলেন, জো কক্সের প্রতি শ্রদ্ধা তখনই পূর্ণতা পাবে যখন ব্রিটেনের মানুষ দৈনন্দিন জীবনে তার আদর্শে প্রতিফলন ঘটাবে।

লিবারেল ডেমোক্র্যাট ও ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির নেতারা জানিয়েছেন- জো কক্সের শূন্য আসনটিতে উপনির্বাচন হলেও প্রার্থী দেবে না তাদের দল।

Reneta

বৃহস্পতিবার জো কক্সের উপর ওই হামলায় আহত হয়েছিলেন ৭৭ বছর বয়সী এক ব্যক্তি। এমপিকে বাঁচাতে গিয়ে পেটে আঘাত পেলেও এখন তার অবস্থা স্থিতিশীল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো কক্সব্রিটিশ এমপি হত্যাব্রিটিশ নারী এমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT