আন্তর্জাতিক

ছুরিকাহত ব্রিটেনের নারী এমপি নিহত

ছুরিকাহত ব্রিটেনের নারী এমপি নিহত

যুক্তরাজ্যে গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়ে জো কক্স নামের এক লেবার এমপি নিহত হয়েছেন।

বৃটিশ এমপির মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানিয়েছে হামলায় জড়িত সন্দেহে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন এমপি জো কক্স। হামলার পর ৪১ বছর বয়স্ক জো কক্স মেঝেতে পড়ে যান। তার শরীর থেকে রক্ত প্রচুর রক্তক্ষরণ হয়। এ হামলায় ৭৭ বছর বয়স্ক আরও একজন আহত হন।

সহকর্মীকে হারিয়ে শোক প্রকাশ করেছেন লেবার পার্টির নেতা জেরেমি কর্বাইন। তিনি বলেন, ‘ জো কক্স এর এই নির্মম চলে যাওয়ায় পুরো দেশ গভীর শোকে স্তব্ধ’।

বিষয়:জো কক্স ব্রিটিশ নারী এমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…