‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি ছিল মার্কিন সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের প্রথম গান। বিশ বছর আগে আজকের দিনে গানটি প্রকাশ পেয়েছিল। আর তাই বিশেষ এই মুহূর্তে টুইটারে একটি আবেগঘন নোট লিখেছেন এই তারকা।
৩৬ বছর বয়সী এই তারকা এই গানটির মাধ্যমে টিন পপ আইডল হয়ে ওঠেন। তাই গানটির বিশ বছর পূর্তিতে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘২০ বছর আগে এই দিনটি আমার জন্য কেমন ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। পৃথিবী সেদিন প্রথম আমার মিউজিক শুনেছিল। এরপর আরও অনেক কিছু ঘটেছে। ভক্তদেরকে ধন্যবাদ প্রথম দিন থেকে আমার পাশে থাকার জন্য। আপনাদের সমর্থনই আমার জন্য সবকিছু। ভালোবাসি সবাইকে।’
‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি আমেরিকার বিলবোর্ড টু হান্ড্রেড-এ একনম্বরে ছিল এবং রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার থেকে দুইবার প্লাটিনাম সার্টিফাইড হয়েছে। এছাড়াও অ্যালবামটি পনেরোটি দেশের টপ চার্টে ছিল এবং এক বছরে দশ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। এটাই কোনো টিনএজ আর্টিস্টের এক বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। ইন্ডিয়ান এক্সপ্রেস







